নূরুল কবিরের মন্তব্যে আহত জামায়াতে ইসলামী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহত করেছে বলে জানিয়েছে দলটি।

সোমবার (২২ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'প্রবীণ সাংবাদিক নূরুল কবির সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের আহত করেছে। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নূরুল কবিরের অভিযোগ যে ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে’, তা সম্পূর্ণ অসত্য। জামায়াতে ইসলামী কখনোই এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও হবে না।

এছাড়া নূরুল কবিরের মন্তব্য যে, জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়, তা বাস্তবের সঙ্গে সঙ্গতি নেই। বিবৃতিতে জানানো হয়, দলের আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নূরুল কবির ইসলামপ্রিয় মানুষকে 'ইসলাম রক্ষার' নামে জামায়াতে ইসলামী বিরোধী অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন, যা গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থি।

এছাড়া, দল কখনো ‘বেহেশতে যাওয়া না যাওয়ার’ বিষয়কে ভোটের সঙ্গে যুক্ত করেনি এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের বিকাশকে মোনাফেকি বা অন্য কোনো নেতিবাচক বিষয় হিসেবে দেখানো বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য