নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
দেশে জ্বালানির দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিশ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে দাম বাড়ানোর কোনো উদ্যোগ সরকারের নেই।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এতে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক ব্যবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের আগের নীতির নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে। তবে নতুন নামে তা কার্যকর হচ্ছে। ফলে বাস্তবে শুল্ক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, লাক্কাতুরা চা-বাগানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ১০০ চা শ্রমিককে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার