নোয়াখালীতে এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থীর পক্ষে কাজ করায় নোয়াখালীর হাতিয়ায় দলটির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে মোছলেহ উদ্দিন মিলাদের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

ভুক্তভোগী মোছলেহ উদ্দিন মিলাদ এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’র হাতিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন।

অভিযুক্ত হিসেবে নাম এসেছে নূরুল ইসলাম হকসাবের। তিনি উপজেলা কৃষক দল-এর সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা।

মোছলেহ উদ্দিন মিলাদ অভিযোগ করে বলেন, গত সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ওছখালী শহরে যাওয়ার পথে কয়েকজন বিএনপি নেতা তাঁর ওপর হামলা চালায়। মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করা হয় এবং পরে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর দোকানের সামনে গেলে পুলিশের উপস্থিতিতেই আবার তাঁকে আঘাত করা হয়। সে সময় পুলিশ নূরুল ইসলাম হকসাবকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলায় আহত হয়ে তিনি হাতিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত তিনটার দিকে খবর পান, তাঁর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানি ও উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম জানান, রমজান উপলক্ষে বিভিন্নজনের কাছ থেকে আমানত নিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল দোকানে তোলা হয়েছিল। রাজনৈতিক কারণেই দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। সব মালামাল পুড়ে গেছে।

ভুক্তভোগীর বাবা মোয়াজ্জেম হোসেন বেচু বলেন, বিএনপি নেতা হকসাবসহ কয়েকজন তাঁর ছেলেকে একাধিকবার মারধর করেছেন এবং অনুসারীদের নিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। রাতে দোকানে আগুন লাগানোর সময় বাইরে থেকে দরজা আটকানো ছিল বলেও তিনি দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে নূরুল ইসলাম হকসাব বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা নিজেরাই দোকানে আগুন দিয়ে তাঁর ও বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান