নির্বাচনী পরিক্ষায় ৭ বিষয়ে অকৃতকার্য হয়ে স্কুলে তালা দিলো বিএনপি নেতার ছেলে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থী জোরপূর্বক মূল পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে নিজ বিদ্যালয়ে তালা দিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তিনি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ওই শিক্ষার্থী কয়েকজন সহযোগী নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন যাতে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানতে চাইলে তিনি স্বীকার করেন যে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেছেন। বিদ্যালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না জানানো হলে তিনি ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেন এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, “নিয়ম অনুযায়ী সাত বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে বিদ্যালয়ে তালা দেয়।”

অভিযুক্ত শিক্ষার্থী দাবি করেন, “চার বিষয়ে ফেল করা কয়েকজন শিক্ষার্থী ছাড় পেয়েছে, কিন্তু আমি পাইনি। তাই প্রতিবাদ করেছি।”

অভিযুক্তের বাবা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন,“ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।”

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে বিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি