শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে মুছলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ডা. শফিকুর রহমান বলেন, 'ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স দিলে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।'
তিনি আরও বলেন, 'জুলুম, ফ্যাসিবাদ আর জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই আজীবন অব্যাহত থাকবে। রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত দিনগুলোর মতো যদি ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করা হয়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।'
সম্মেলনে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।
বক্তারা বলেন, 'ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিত। দেশ কোন পথে সামনে এগোবে, সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।'
নেছারাবাদী হুজুর মুছলিহিনের আমির মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।