নিজ এলাকায় সংবর্ধিত হলেন বিএনপি নেতা আলাউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের কৃতিসন্তান আলাউদ্দিন আহমেদকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শরিফ শওকত উসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলাউদ্দিন এই বিটঘর ইউনিয়নের গর্বিত সন্তান, তিনি একজন সৎ মানুষ। তিনি বাহরাইন থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা তাকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের যে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করছি। দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছে; যাদের মনোনয়ন দেওয়া হয়নি, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সদস্য মো. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাসিবুল হাসান শাহীন, মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮