নেতানিয়াহু ভুল করছেন, ট্রাম্পকে ‘না’ বলুন: ইসরায়েলি মন্ত্রী বেন-গভির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধেও প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নেওয়ার সাহস থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও শক্তিশালী হিজবুল্লাহর মুখোমুখি হতে হবে ইসরায়েলকে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, উপদেষ্টাদের অবাস্তব চিন্তাভাবনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করছে।

চুক্তি অনুযায়ী, ইরানসমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নেবে। তবে বেন-গভিরের মতে, বাস্তবে এই চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, লেবানন সরকারের ওপর আস্থা রাখা যায় না। হিজবুল্লাহ এখনো লিতানি নদীর দক্ষিণাঞ্চল ত্যাগ করেনি এবং দেশটির সেনাবাহিনীর পক্ষেও তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তার অভিযোগ, লেবাননের রাষ্ট্রীয় কাঠামোও হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে স্পষ্টভাবে জানানো উচিত ছিল যে ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় স্বার্থের প্রশ্নে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।

বেন-গভিরের ভাষ্য, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় এমন সময় আসে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও ‘না’ বলার সাহস দেখাতে হয়। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান না নিলে ভবিষ্যতে আরও শক্তিশালী ও বিপজ্জনক হিজবুল্লাহর মুখোমুখি হতে হতে পারে ইসরায়েলকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের