জাতীয়
ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। একইভাবে এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং কোথাও কোথাও প্লাবনের শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। রোববার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের রায় বহাল থাকছে। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। পাশাপাশি সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিল হয়েছে এবং মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা শুধু সুপ্রিম কোর্টের কাছেই থাকবে। তবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা অন্যান্য পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ।
মামলা–জটে আটকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
বিভিন্ন মামলা–জটিলতার কারণে দেশের হাজারো শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তুরাগে উদ্ধার তিন মরদেহের সঙ্গে আওয়ামী লীগের মিছিলের সম্পর্ক নেই: ডিএমপি
পুলিশ জানায়, ২৬ জুন আশুলিয়ার গরুহাটা ঘাট এলাকা থেকে সুমন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২২ জুন বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয় সে। পরে তার মরদেহ উদ্ধার হলে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। এ ছাড়া ২৪ জুন সাভারের রয়্যাল সিটি সংলগ্ন তুরাগ নদে গোসল করতে নেমে রনি মোল্লা (৩৫) নামে এক যুবক ডুবে মারা যান। তার পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। এ ঘটনায় সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি
সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়ার পর আবারও আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় বর্তমানে ৬০ জন বাংলাদেশির নাম রয়েছে। ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, বিশ্বের বিভিন্ন দেশে পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বর্তমানে তাদের ওয়ান্টেড তালিকায় বিশ্বজুড়ে ৬ হাজার ৪৪৪ জনের নাম রয়েছে, যার মধ্যে বাংলাদেশের ৬০ জনও অন্তর্ভুক্ত।
৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের আওতায় পর্যায়ক্রমে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেল সিআইডি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এক দশকেরও বেশি সময় ধরে তদন্ত চালিয়ে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় দেড়শ পৃষ্ঠার এই অভিযোগপত্র সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়ে আইনি পরামর্শ চাওয়া হয়েছে।
রাতের মেট্রোরেলের সময় নিয়ে নতুন ভাবনা
রাতে চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীও বেড়েছে। এখন রাতেও দিনের ব্যস্ত সময়ের প্রায় কাছাকাছি ভিড় হচ্ছে মেট্রোরেলে। তাই রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বাড়তি সময়ে চলাচল শুরুর পর প্রতিদিন গড়ে যাত্রী বেড়েছে সাড়ে আট হাজারের মতো।
শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।