জাতীয়
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: জহির উদ্দিন স্বপন
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।
কারাগারে সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, এই সময়ে কোথাও দুর্নীতি হয়ে থাকলে এবং এর সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া উচিত। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আজকের স্বর্ণ-রুপার বাজারদর
দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সোমবার (২৯ জুন) থেকে এসব দাম কার্যকর রয়েছে।
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মোবাইল সাংবাদিকতার নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপির আন্দোলনের ফসল এবং এটি পুনর্বহাল করা সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বৃহস্পতিবার (৯ জুলাই) সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’
জুলাই-পরবর্তী পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। বাকি কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে। সূত্র: আগামীর সময়
না ফেরার দেশে মুস্তাফা মনোয়ার
বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল
জাতীয় সংসদে অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধি অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, কক্ষ ত্যাগ কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অষ্টম জাতীয় সংসদে বিধিটি সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।
নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কারিগরি-আইনি বিষয় পর্যালোচনার জন্য পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি বুধবার (২৪ জুন) বৈঠকে বসছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক প্রস্তাবে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে তা কমিয়ে দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
কারাগারে অসুস্থ দীপু মনি, হাসপাতালে ভর্তি
মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সোমবার সকালে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেছেন। সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন।’