তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় মঈন খানের

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ২২:৪৩:০০
ছবি: সংগৃহীত

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় দলটি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলা করে একটি কার্যকর ও গতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে।

তিনি বলেন, মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া সরকারের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ। নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে সরকারের কাজের পরিধি আরও বাড়বে এবং বিভিন্ন খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের বর্তমান সময়কে গুরুত্বপূর্ণ একটি পর্যায় হিসেবে উল্লেখ করে মঈন খান বলেন, অতীতেও বিভিন্ন সংকটের সময়ে বিএনপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছে। বর্তমান প্রজন্মের সামনে দেশের রাজনৈতিক ইতিহাস ও গণতন্ত্রের ধারাবাহিকতা তুলে ধরার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে।

এ সময় তার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ