জাতীয়
শর্ত পূরণে খুলতে পারে আদ্-দ্বীন হাসপাতাল
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি শত শত মেডিকেল শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে সরকারের শর্ত মেনে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‘বুলেট ট্রেনে’ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি যাত্রা করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
মা বলতেন, প্রতিশোধ নয় দেশকে ঐক্যবদ্ধ করো : প্রধানমন্ত্রী
গত ১৭ বছরে নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়-অত্যাচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি যদি তার মাকে জিজ্ঞেস করতে পারতেন প্রতিশোধ নেওয়া উচিত কি না, তাহলে তার মা অবশ্যই বলতেন—প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
সরকার উপসচিব ও সমপর্যায়ের ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত রেওয়াজ অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ইলেকট্রনিক ডাকের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
সংসদ সদস্যদের ঋণখেলাপি হওয়ার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা সংসদে আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন। বৃহস্পতিবার বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অযোগ্য হন। এ বিষয়ে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ প্রচলিত বিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জাতীয় পতাকায় কালেমা সংযোজনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ২
জাতীয় পতাকার নির্ধারিত রূপ ও নকশা পরিবর্তন করে তাতে আরবি অক্ষরে ‘কালেমা’ সংযোজনের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।
কয়েক দিনের পাহাড়ধসে প্রাণ গেল ৩০ জনের: সংসদে ত্রাণমন্ত্রী
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র চালু, খাদ্য ও নগদ সহায়তা প্রদান এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান ত্রাণমন্ত্রী।
রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন পাওয়ার খবর তিনি সেদিন সকালেই জানতে পারেন। স্পিকার হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরপেক্ষতা বজায় রাখা। তিনি জানান, বিএনপির সদস্য হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।
বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স নিরাপদ করতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে দূতাবাসের বৈঠক
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আর্থিক নিরাপত্তা জোরদার এবং দেশে তাদের পরিবারের জন্য নিরাপদ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে কোকা-কোলা মালদ্বীপের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলিন্দ দেরাসারি সম্প্রতি মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠকে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, অধিকার, পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় কোকা-কোলা মালদ্বীপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।