নারায়ণগঞ্জে পুনরায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ,গোয়েন্দা রিপোর্ট
নারায়ণগঞ্জে পুনরায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ,গোয়েন্দা রিপোর্ট
A
Admin
নারায়ণগঞ্জে পুনরায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ও শহরকেন্দ্রিক মিছিলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আগামী ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে যেকোন সময় এই কর্মসূচি পালিত হতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গেছে।
এর আগে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত টানা কর্মসূচি ঘোঘনা করা হয়। নারায়ণগঞ্জে এসকল কর্মসূচি সফলের দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জে কর্মসূচি পালনের পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে ঢাকার কর্মসূচিতে সাপোর্ট দেয়ার নির্দেশনাও দিয়েছেন দলের শীর্ষ নেতারা। নারায়ণগঞ্জ থেকে লোক নিয়ে ঢাকায় বড় পরিসরে কর্মসূচি পালনের জন্যেও নির্দেশনা দেয়া হয়েছে কর্মীদের।
জানা গেছে, ইতিমধ্যে ভার্চুয়ালি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে ভার্চুয়ালি সভা করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ভারত থেকেই ভিডিও বার্তা ও জুম মিটিংয়ের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দিচ্ছেন তিনি। পর্যায়ক্রমে তৃণমূল নেতাকর্মীদের নিয়েও দলটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে বলে জানা গেছে। নেতাকর্মীদের উজ্জীবিত করতে এসকল মিটিংয়ে শেখ হাসিনা নিজেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এসকল কর্মসূচি থেকে নাশকতা ও রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আক্রমণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জুড়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুষ্কৃতকারীদের মোকাবিলায় নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশী কার্যকর জোরদার করেছে পুলিশ। এছাড়াও দূরপাল্লার যানচলাচল ও পন্য পরিবহনে যেন বিঘ্ন না ঘটে সেদিকে নজর দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলাজুড়ে বিভিন্ন ছাপাখানা ও কম্পিউটারের দোকানেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে প্রশাসন।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী
১৬ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
১৫ সেপ্টেম্বর, ২০২৬
দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান
১৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন
-
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ
-
জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার
-
নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
-
গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর
-
পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ
-
দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস
-
অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন
-
গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
-
৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান