না.গঞ্জে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে ভাটা
না.গঞ্জে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে ভাটা
A
Admin
নারায়ণগঞ্জে পাঁচ আগষ্টের পর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক নিষ্ক্রিয়তা বেড়েছে। দলীয় কার্যক্রমেও ভাটা পড়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা দলকে সংগঠিত না করে নিজ নিজ এলাকায় সময় ব্যায় করছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই ছাত্রদলের কমিটি নিয়ে চলছে টালবাহানা। এ নিয়ে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, পাঁচ আগষ্টের পর নারায়ণগঞ্জে ছাত্রদলের জন্য সুবর্ণ সুযোগ ছিল। তবে কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি না দেয়ায় ছাত্রদল নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের যোগাযোগও নেই। এর ফলে ছাত্রদলের পুনর্জাগরণের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে যেতে পারে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলেরও একই অবস্থা। যুবদল নেতারা পাঁচ আগষ্টের পর ব্যাবসা বানিজ্য নিয়েই ব্যাস্ত সময় পার করছেন। মহানগর যুবদলের নেতাকর্মীদের মাঝে ঐক্য দেখা গেলেও জেলা যুবদলে শীর্ষ নেতাদের মাঝে দূরত্ব রয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে বিগত সময়ে রাজনীতির মাঠে নিষ্ক্রিয় দেখা গেছে। জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব সোনারগাঁ কেন্দ্রীক রাজনীতিতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। অন্যদিকে শীর্ষ এই দুই নেতার সাথে দূরত্ব দেখা গেছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির৷ শীর্ষ নেতাদের দূরত্বের কারণে ঝিমিয়ে পড়েছে যুবদল।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলেও আহ্বায়ক মাহবুবুর রহমানের সাথে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব সালাউদ্দিন সালুর দূরত্ব দেখা গেছে। পাঁচ আগষ্টের আগে ও পরে রাজপথে মাহবুব, রফিক-সালু সক্রিয় আছেন। জেলাজুড়ে নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করছেন তারা। তবে আহ্বায়কের অনীহার ফলে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী
১৬ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
১৫ সেপ্টেম্বর, ২০২৬
দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান
১৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন
-
সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন
-
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ
-
জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার
-
নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
-
গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর
-
পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ
-
দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস
-
অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন
-
গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব