মুসলিমদের বোকা বানানো খুব সহজ'; ভোটের আগে হুমায়ুন কবীরের ‘গোপন ভিডিও’ ঘিরে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তোলপাড়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেউপি) প্রধান হুমায়ুন কবীর-কে ঘিরে একটি কথিত ‘গোপন ভিডিও’ প্রকাশের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ভিডিওটি প্রকাশ করে তৃণমূল কংগ্রেস, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।

তৃণমূলের দাবি, ভিডিওটি একটি ‘স্টিং অপারেশন’-এর অংশ, যেখানে হুমায়ুন কবীরকে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে দেখা যায়। তাদের অভিযোগ, মুসলিম ভোট বিভক্ত করে বিজেপিকে সুবিধা করে দিতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গোপন আর্থিক চুক্তি করেছেন তিনি। যদিও এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে হুমায়ুন কবীর দাবি করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ‘ভুয়া’ এবং তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে।

প্রকাশিত প্রায় ১৯ মিনিটের ভিডিওতে হুমায়ুন কবীরকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বলতে শোনা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর সঙ্গে তার একটি গোপন সমঝোতা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এজেউপি ৭০-৮০টি এবং বিজেপি ১০০-১২০টি আসন পেলে তিনি বিজেপিকে সরকার গঠনে সমর্থন দেবেন এবং বিনিময়ে উপ-মুখ্যমন্ত্রীর পদ পাবেন। আলোচনায় তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রসঙ্গও উল্লেখ করেন বলে দাবি তৃণমূলের।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে হুমায়ুন কবীরকে আরও বলতে শোনা যায়, ‘মুসলিমদের বোকা বানানো খুব সহজ... এই কারণেই আমি জেনেশুনে বাবরি মসজিদ নাম বেছে নিয়েছি।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। তৃণমূলের দাবি, ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট কেনাবেচার লক্ষ্যেই তিনি এই পরিকল্পনা করেছেন।

তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন, ভিডিওতে ১০০০ কোটি টাকার চুক্তির কথা বলা হয়েছে, যার মধ্যে ২০০ কোটি টাকা অগ্রিম নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। এ ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-সহ কেন্দ্রীয় সংস্থার তদন্ত দাবি করেছেন তিনি। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ধর্মীয় আবেগকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে।

অন্যদিকে, সব অভিযোগ নাকচ করে হুমায়ুন কবীর পাল্টা অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনি ২০০০ কোটি টাকার মানহানি মামলা করবেন। এমনকি ১ কোটি টাকার চুক্তির প্রমাণ পেলেও রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা করা হবে ৪ মে। এবারের নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসি-র দল এআইএমআইএম-এর সঙ্গে জোট বেঁধে লড়ছে এজেউপি। তৃণমূলের অভিযোগ, মুসলিম ভোটে বিভাজন তৈরি করে বিজেপিকে সুবিধা দিতেই এই জোট গঠন করা হয়েছে।

তবে, নির্বাচনের ঠিক আগে এমন বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী