মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মামাকে মারধর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকায় এক কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাধা দেওয়ায় তার মামাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে মুরাদনগর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রাম থেকে এক কিশোরী তার মামাতো ভাই ও মামা সোহেল রানাকে সঙ্গে নিয়ে নগরপাড় ইকরা মাদ্রাসায় যাওয়ার পথে কুলুবাড়ী সড়কের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। এ সময় বাখরনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে কাউছার, হারুন মিয়ার ছেলে হানিফ, শুক্কু মিয়ার ছেলে দেলোয়ারসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র হাতে কিশোরীকে টেনে-হিঁচড়ে তুলে অপহরণের চেষ্টা করে।

এ সময় সঙ্গে থাকা কিশোরীর মামা সোহেল রানা বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত সোহেল রানাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনায় আহত সোহেল রানার পিতা আবদুর রাজ্জাক বাদী হয়ে বুধবার রাতে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী আবদুর রাজ্জাক জানান, বাখরনগর গ্রামের কাউছার দীর্ঘদিন ধরে তার নাতনিকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। দুই মাস আগে সে তার নাতনিকে অপহরণ করে নিয়ে গেলে থানা পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। এবারও একই কাজের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার কঠোর বিচার দাবি করেন বাদী।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান