মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) স্বেচ্ছাসেবক দলের রমনা থানার একটি ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। তিনি ঠিকাদারি করতেন বলে জানা গেছে।

আজ সোমবার রাত আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধর করছিলেন কয়েকজন লোক। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশি বৈঠকের একপর্যায়ে দিদারুল ইসলাম ও লুৎফুর নামের দুজনের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়।

হাসপাতালে নিয়ে আসা বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশ ও মো. লাবলু মোল্লা অভিযোগ করে বলেন, বাবু ও লুৎফুরের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

নিহত বিল্লাল হোসেনের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর