মোদির ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত, প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে দিন: অভিজিৎ দীপকে

সদ্য সংবাদ ডেস্ক
৩০ জুলাই, ২০২৬ ০৬:৫২:৩৭
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে দেশের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

একই সঙ্গে মোদিকে ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার (২৯ জুলাই) নিজ রাজ্য মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদিকে নিয়ে এমন মন্তব্য করেন অভিজিৎ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন সিজেপি নেতা।

অভিজিৎ দিপকে বলেন, মোদি একজন ভালো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। যদি তিনি এ কাজ ভালোভাবে করতে পারেন, তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং দেশের দায়িত্ব অন্য কাউকে দেওয়া উচিত।

এদিকে লোকসভায় পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী নতুন আইন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তিনি বলেন, শুধু আইন করলেই সমস্যার সমাধান হবে না, আইন কার্যকর করার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সদিচ্ছা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশে এর আগেও অনেক ভালো আইন তৈরি হয়েছে, কিন্তু সঠিক বাস্তবায়নের অভাবে সেগুলোর কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত ফাস্ট-ট্র্যাক আদালতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দ্রুত বিচারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে প্রথম শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় কার্যক্রম পিছিয়ে গেছে।

অভিজিৎ দিপকের দাবি, আইন তৈরি করার পাশাপাশি সেগুলো বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা