মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের যুদ্ধ বন্ধের পাল্টা প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলেও তা যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নির্ধারিত মঙ্গলবারের সময়সীমা কোনোভাবেই পরিবর্তন করা হবে না এবং সেটিই চূড়ান্ত।  

সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে, যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিলে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে এবং তারা জানে কী করতে হবে। ট্রাম্পের মতে, ইরান সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।

যুদ্ধের বিরোধিতা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সংঘাতের মূল বিষয় হলো ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তাঁর দাবি, যারা যুদ্ধের বিরোধিতা করছে, তারা বিষয়টি সঠিকভাবে বুঝছে না।

ইরানের তেল নিয়ে রয়টার্স-এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের তেল বর্তমানে দখলের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে তেহরানের কিছু করার নেই। তিনি আরও বলেন, আমেরিকান জনগণের একটি অংশ যুদ্ধ থেকে ফিরে আসতে চাইলেও পরিস্থিতি তাঁর ওপর নির্ভর করলে তিনি ইরানের তেল নিয়েই অর্থ উপার্জনের কথা ভাবতেন।  

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে ট্রাম্প জানান, তাঁর হাতে অনেক বিকল্প রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই সরে যেতে পারে, তবে তিনি সংঘাতের একটি স্থায়ী সমাধান চান। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩