মিরসরাইয়ে পিকআপকে চলন্ত ট্রেনের ধাক্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া একটি পিকআপে চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিংয়ে একটি পিকআপ পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি পিকআপকে ধাক্কা দিলে ১৫ থেকে ২০ গজ দূরে রেললাইনের পাশে পড়ে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী জানান, মঙ্গলবার বিকেলে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নিজামপুর এলাকায় (চট্টমেট্রো-ন ১১-৭৫৩৪) নম্বরের একটি পিকআপ অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। এরপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপটিকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কোনও হতাহত হয়নি। কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮