মীর হেলালের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়েছে পিসিসিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম-এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর একটি বিশেষ মহল ‘পার্বত্য চুক্তি লঙ্ঘন’-এর যে অভিযোগ তুলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঐতিহাসিক সত্যের চরম অপলাপ।

পিসিসিপি নেতারা বলেন, প্রশাসনিক ইতিহাস ও নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায়, মীর হেলাল এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রথম কোনো বাঙালি নন। রাষ্ট্রের প্রয়োজনে ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে গত দুই দশকে অন্তত আটজন বাঙালি ব্যক্তি বিভিন্ন সময়ে এ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে ঐতিহাসিক নজির হিসেবে উল্লেখ করা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ড. মুহাম্মদ ইউনূস, লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী, লে. জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও ড. ফখরুদ্দীন আহমদের মতো বাঙালি ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে এ মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

পিসিসিপি আরও দাবি করে, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি কোনো রাষ্ট্রীয় আইন নয়; এটি একটি রাজনৈতিক সমঝোতা স্মারক, যা সংবিধান বা সংসদের বিধিবদ্ধ আইনের ঊর্ধ্বে নয়। ফলে একজন বাঙালি প্রতিমন্ত্রী নিয়োগ কোনোভাবেই চুক্তি লঙ্ঘনের শামিল নয়।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান-এর নেতৃত্বাধীন বর্তমান সরকার পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নিয়োগ দিয়েছে। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই ‘বাংলাদেশি’—এই পরিচয়কে সামনে রেখে পাহাড়ি ও বাঙালির মধ্যে কৃত্রিম বিভেদ দূর করাই সরকারের রাজনৈতিক দর্শন।

পিসিসিপি মনে করে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় মন্ত্রী হিসেবে সাবেক বিচারক দীপেন দেওয়ান এবং বাঙালি প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের এই যৌথ নেতৃত্ব পাহাড় অঞ্চলের দীর্ঘদিনের ভূমি বিরোধ ও প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই নিয়োগের বিরোধিতা করা মূলত সংবিধানের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার শামিল। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান