রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা সদ্য সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং ককটেলটি কারা নিক্ষেপ করেছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।