মেট্রো রেলে অনলাইন রিচার্জ সুবিধা চালু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর মেট্রো রেলসেবায় যাত্রী সুবিধা বাড়াতে চালু হলো অনলাইন রিচার্জ সেবা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না; ঘরে বসেই র‍্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

জানা গেছে, সেবা নিতে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রিচার্জে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত যোগ করা যাবে। রিচার্জ করার পর তিন মাসের মধ্যে যাত্রীকে যেকোনো একটি এভিএম মেশিনে কার্ড ট্যাপ করে রিচার্জ সক্রিয় করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় পার হলে টাকাটি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।

রিচার্জ বাতিলের ক্ষেত্রেও রয়েছে সুবিধা। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, সেক্ষেত্রে ৫ শতাংশ ফি কেটে রাখা হবে। অনলাইন রিচার্জে পেমেন্ট গেটওয়ে ফিও অতিরিক্ত প্রযোজ্য।

সেবাটি স্বচ্ছ ও সহজ করতে ১৬টি মেট্রো স্টেশনে ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে, যেখানে যাত্রীরা অনলাইন রিচার্জের অবস্থা যাচাই করতে পারবেন। নতুন এ উদ্যোগে মেট্রো রেল ব্যবহারে যাত্রীদের সময় ও ঝামেলা দুটিই কমবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে