মেহেরপুর সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া ছয়জন নিখোঁজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে দেওয়া দুই পরিবারের ছয় সদস্যের হদিস মিলছে না। তবে বিজিবির দাবি, বিএসএফই তাদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোনো একসময় তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।

সীমান্তবর্তী সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশে প্রবেশ করতে না পেরে এবং বিএসএফের বাধায় ভারতেও ফিরতে না পেরে তারা সীমান্তঘেঁষা কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডের একটি পাটখেতে অবস্থান নেন।

শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সেখানেই অবরুদ্ধ অবস্থায় ছিলেন। মানবিক কারণে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের শুকনো খাবার ও পানি সরবরাহ করে। এ সংকট নিরসনে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা মেলেনি। নিরুপায় হয়ে ওই দুই পরিবারের সদস্যরা সীমান্তের মাঠেই রাতযাপনে বাধ্য হন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবির সদস্যদের সঙ্গে গ্রামের সাধারণ মানুষও সীমান্তে পাহারা দেন। তবে রাত তিনটার পর থেকে কাঁটাতারের পাশে অবস্থান নেওয়া ওই ছয়জনকে আর সেখানে দেখা যায়নি। তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, নাকি ভারতে ফেরত গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেউ।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নূরুল হুদা বলেন, ‘রাত তিনটার পর থেকে তাদের আর সীমান্তে অবস্থান করতে দেখা যায়নি। আমাদের ধারণা, গভীর রাতে বিএসএফই তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।’

বর্তমানে তেঁতুলবাড়ীয়া সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশ-ইন ঠেকাতে বিজিবি ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি