মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন; দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থাকে গুরুতরভাবে বিঘ্নিত করতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

জ্বালানি অর্থনীতিবিদ ও হিউস্টন বিশ্ববিদ্যালয়ের লেকচারার এড হির্স জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে।

বুধবার (৪ মার্চ) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হয়। এই পথে তেল সরবরাহের অর্ধেকও যদি বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক অর্থনীতি নজিরবিহীন সংকটে পড়তে পারে। এছাড়া এ পথে চলাচলকারী তেলবাহী জাহাজকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক সূচক ব্রেন্ট ক্রুডের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের শুরু পর্যন্ত ব্যারেলপ্রতি তেলের দাম ১১ ডলারের বেশি বেড়েছে। আগে যেখানে দাম ছিল প্রায় ৭২ ডলার, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৫১ ডলারে।

জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারেও। এড হির্স জানান, সামরিক অভিযানের প্রথম দিনেই এলএনজির দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যায়। একই সঙ্গে ইউরোপের দেশগুলোতে মাত্র দুই দিনের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ডিজেলের দামও অস্বাভাবিকভাবে বাড়ছে। পরিস্থিতির কারণে গ্যাসনির্ভর দেশগুলো এখন বিকল্প হিসেবে পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা বৈশ্বিক জ্বালানি
সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

এদিকে ইরাকের বসরায় অবস্থিত রুয়াইলা তেলক্ষেত্রের পরিস্থিতিও উদ্বেগজনক। হরমুজ প্রণালিতে পরিবহন ব্যাহত হওয়ায় ইরাক তেল রপ্তানিতে সমস্যার মুখে পড়েছে। ফলে দেশটি দৈনিক তেল উৎপাদন প্রায় ১৫ লাখ ব্যারেল কমাতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে রুয়াইলা তেলক্ষেত্রে গ্যাস ফ্লেয়ারিংয়ের আগুনের ছবি প্রকাশ পেয়েছে, যা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর সংকটময় পরিস্থিতিরই ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে এশিয়া ও ইউরোপের শিল্পোন্নত দেশগুলোর উৎপাদন ব্যবস্থাও বড় ধাক্কা খেতে পারে।

বিশ্লেষকরা আরও মনে করছেন, জ্বালানি বাজারের এই অস্থিরতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে জ্বালানির দাম বেড়ে গেলে সাধারণ মানুষের ওপর এর প্রভাব তীব্রভাবে পড়বে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ফলাফলেও প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে আরও অস্থির করে তুলবে এবং তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়বে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার