মাত্র ২৫ বছরেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ আগস্ট, ২০২৬ ১৭:৫৪:০৮
ছবি: সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায়! দীর্ঘদিনের পিঠের চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তরুণ পেসার জন টার্নার। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে না পারায় পেশাদার ক্রিকেট ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তার আকস্মিক অবসরে চমকে গেছে ক্রিকেটবিশ্ব।

এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন টার্নার। তিনি বলেন,‘আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার শৈশবের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার চেয়ে কম ছিল না।’

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে ২০২৫ সালের জুন থেকে মাঠের বাইরে থাকা টার্নার আরও বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। স্ট্রেস ফ্র্যাকচারে আমি এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে। এই চোট দীর্ঘ ইতিহাস ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের এটাই সঠিক সময়।

২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। পরের মাসে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩ উইকেট শিকার করেছেন টার্নার। 

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি