মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনে ৪টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সাম্প্রতিক হামলার জবাবে ইরান সরাসরি মার্কিন বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে হামলার দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এটি চালানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, “স্থল ও সমুদ্র এখন থেকে সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত হবে।”

ইউএসএস আব্রাহাম লিংকন মার্কিন নৌবাহিনীর পঞ্চম বিমানবাহী রণতরি। এটি সর্বাধুনিক এফ-৩৫ স্টিলথ জেট দিয়ে সজ্জিত, যা শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। রণতরির স্ট্রাইক গ্রুপে তিনটি টমাহক ক্রুজ মিসাইল সমৃদ্ধ ডেস্ট্রয়ার এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এটিকে সুরক্ষা প্রদান করে।

বিবিসি-এর অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাই-এর তথ্য ও স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ওমান উপকূলে জাহাজটি দেখা গিয়েছিল।

যদিও ইরান সরাসরি হামলার দাবি করেছে, এখন পর্যন্ত পেন্টাগন বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। সাধারণত এই ধরনের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে ওয়াশিংটন গোপনীয়তা বজায় রাখে। তবে দাবি সত্য প্রমাণিত হলে, এটি কয়েক দশকের মধ্যে প্রথম সফল সরাসরি হামলা হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার