লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ১২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
লেবাননজুড়ে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন শহরে ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর লাইভ প্রতিবেদনে বলা হয়, আরনুন, ইয়োহমোর আল-শাকিফ, জাওতার আল-শারকিয়াহ ও মায়ফাদুনসহ একাধিক এলাকায় ভারী বোমাবর্ষণ চালানো হয়। পাশাপাশি নাবাতিয়েহ জেলার বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোর থেকে মায়ফাদুন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চলেছে। একই সময় কাওসারিয়াত আল-রুজ, সারাফিনা, কাফর ও মাজদাল সেলেম শহরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবাননের টায়ার জেলার শাহুর ও শ্রীফা এলাকাতেও গোলাবর্ষণ হয়েছে।

স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় মাশঘারা শহরে হামলার পর এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগেও টায়ার, নাবাতিয়াহ ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়।

হামলার এই তীব্রতা বৃদ্ধি পায় এমন সময়ে, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির