তিনি জানান, জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দুপুরে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হন ডা. আহমেদ হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানান র্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী।
তিনি জানান, জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দুপুরে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হন ডা. আহমেদ হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।