কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুমিল্লাকে বিভাগ করা যদি জনগণের দাবি হয়, তাহলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে।

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণে বিশ্বাসী এবং অতীতে যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছে। তিনি আরও বলেন, বরুড়া ও বগুড়াসহ দেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে যেমন দেশ স্বাধীন হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ নতুনভাবে অধিকার প্রতিষ্ঠা করেছে। এখন দেশের মূল কাজ হলো পুনর্গঠন। এ কাজে শুধু সরকার নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, একই দিনে চাঁদপুর সফরে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। এর মধ্যে ছিল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় সাংগঠনিক সভা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি