কুবিতে নারী শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে বহিরাগত আটক, মুচলেকা নিয়ে হস্তান্তর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। পরে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লা শহরে চলে এলেও ওই যুবক তার পিছু ছাড়েননি বলে অভিযোগ রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে আবারও উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করেন।

পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হলে তার পরিবারের সদস্যদের ডেকে আনা হয়। এরপর লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “দুপুরে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করেন। পরে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরিবার দায়িত্ব নেয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩