কুবিতে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আগামীকাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল (১৭ এপ্রিল)। এ পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক ও সংগঠনটির মডারেটর অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল মাহবুব এবং সাবেক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ১ম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে—আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে আন্তঃস্কুল-কলেজ পর্বের প্রথম রাউন্ড গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ২৪টি দল অংশ নেয় এবং সেখান থেকে ২টি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

তারা আরও জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে ১৭ এপ্রিল এবং উভয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল মাহবুব বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার