কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নটরডেমিয়ান পরিবারের উদ্যোগে ১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৩০২ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সম্পাদক রকিবুল ইসলাম রিয়াদসহ নটরডেম কলেজ থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন, “আমরা সবাই জানি, নটরডেম কলেজ সব সময়ই অন্যদের থেকে আলাদা। সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সব সময় ভিন্ন ও অর্থবহ কিছু করার চেষ্টা করতে হবে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলব।”

সংগঠনের সভাপতি পিয়াস রঞ্জন বিশ্বাস বলেন, “আজকের এই মানবিক আয়োজন—১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে ইফতার—আমাদের সংগঠনের মূল চেতনা মানবতা, ঐক্য ও দায়বদ্ধতার এক সুন্দর প্রতিফলন। আমাদের লক্ষ্য এটি শুধু একটি সংগঠন হিসেবে নয়, বরং একটি শক্তিশালী পরিবার হিসেবে গড়ে তোলা, যা বিশ্ববিদ্যালয় ও সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ