কুবি শিক্ষার্থী ফারিহার উদ্যোক্তা হওয়ার গল্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্লাস আর পরীক্ষার গণ্ডিতে আটকে নেই। কেউ ক্লাস শেষে অনলাইন পেইজ ম্যানেজ করে, কেউ রাত জেগে অর্ডারের প্যাকেট প্রস্তুত করে পাশাপাশি হিসাব - নিকাশও সামলাচ্ছে । টিউশনের জমানো টাকা, বন্ধু- বান্ধব কিংবা পরিবারের সীমিত সহযোগিতাকে পুঁজি করেই শুরু হচ্ছে এই উদ্যোগগুলো।

উদ্যোক্তা হওয়ার প্রবণতা শিক্ষার্থীদের জীবনে দৃশ্যমান পরিবর্তন এনে দিচ্ছে। আগে যেখানে ভবিষ্যৎ মানেই ছিল শুধু চাকরির অপেক্ষা, এখন সেখানে তৈরি হচ্ছে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস। নিজের খরচ নিজে বহন করা, পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা, এমনকি অন্য সহপাঠীদের জন্য কাজের সুযোগ তৈরি করার মানসিকতাও গড়ে উঠছে। তেমনই একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফারিহা নিশাত। তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুনেছেন কুবি প্রতিনিধি মো. ইব্রাহীম।

প্রতিবেদক: উদ্যোক্তা হওয়ার যাত্রা কখন ও কিভাবে শুরু হয়?

ফারিহা: মোবাইল স্ক্রল করতে করতেই হঠাৎ ৪০–৪৫ মিনিটের একটি পডকাস্ট সামনে আসে। অনিচ্ছা সত্তেও পুরো পড়কাস্ট মন দিয়ে দেখলাম। পডকাস্ট শেষ হতেই মনে হলো, আমি কেন পারবো না? সেই রাতেই নিজের ভেতরের উদ্যোক্তা সত্তাটাকে নতুন রুপে চিনলাম। পাশাপাশি যেহেতু আমার বাবা, দাদুভাই একজন বিজনেসম্যান, তাই বলা যায় বিজনেস আমার ব্লাডেই।আমার আগে থেকেই পিনক প্যারেডাইস নামে অনলাইন পেইজ ছিলো এখনও আছে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পিছনে কিছু কারণ যেমন বাসায় বসে বসে রিলস দেখে নিজের পটেনশিয়ালটি ও সময় নষ্ট না করা, সমাজে মেয়েদের এবং কুবির নারী শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই।

প্রতিবেদক: আপনার এই পথচলায় পরিবারের সমর্থন ছিলো?

ফারিহা: আইন বিভাগে ভর্তি হয়েছি বাবার স্বপ্ন পূরণের জন্য। ব্যক্তিগতভাবে আমার পরিবার তেমন সমর্থন করেনি শুরুর দিকে, কারন একটাই পড়াশোনা নষ্ট এবং বিজনেসের শারিরীক এবং মানসিক প্রেসার আসলে আমার নেওয়া সম্ভব ছিল না। কিন্তু আম্মু সাপোর্ট করার চেষ্টা করে। সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার দুই বোন। বড় বোন ফিনান্সিয়ালি এবং ছোট বোন পেইজ দেখাশুনা করে।

প্রতিবেদক: আপনার ব্যবসার আইডিয়া কিভাবে পেলেন?

ফারিহা: উদ্যোক্তা হওয়ার আইডিয়াটা আসলে আমার এবং আমার ছোট বোনের দুজনেরই অনেক আগে থেকে ছিল, ওর অনেক ইচ্ছে আমরা বোনরা মিলে একটা ব্র্যান্ড দাঁড় করাবো। ওর ইচ্ছে পূরণ করতে যেয়েই আমার কুমিল্লায় এসে প্রথম বিজনেস শুরু।

প্রতিবেদক: ব্যবসার বিনিয়োগ কিভাবে যোগান দিয়েছেন?

ফারিহা: আমি যেহেতু চায়না এবং অন্যান্য বিদেশি পণ্য ইমপোর্ট করে বিজনেসটা রান করছি সেক্ষেত্রে আমার প্রথম বিনিয়োগ ছিল মাত্র ৫ হাজার টাকা এডভান্স করে, পরবর্তীতে সেটা শিপিং চার্জ সহ প্রায় ১৯ হাজার টাকা ছিলো। যেটা আসলে টিউশনের জমানো টাকা থেকেই বিনিয়োগ করা।

প্রতিবেদক: একজন নারী উদ্যোক্তা হিসেবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন?

ফারিহা: নারী উদ্যোক্তা হিসেবে সেরকম কোনো বাধার মধ্য দিয়ে যেতে হয়নি, কিন্তু আমার মনে হয় আমাদের সমাজ এখনো নারীদেরকে সেরকমভাবে একসেপ্ট করতে পারেনি যে তারাও সমান তালে এগোতে পারে। এখন পর্যন্ত বাধা বলতে আমি শুধুমাত্র আমার প্রতিদিনের ট্রান্সপটেশন কষ্টটাকে বুঝি, কারণ শহর থেকে ব্যাগ এবং ঝুড়ি ভর্তি করে প্রোডাক্ট নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য।

প্রতিবেদক: বিজনেস, পড়াশোনা ও টিউশন সবকিছু একসাথে কিভাবে ব্যালেন্স করেন?

ফারিহা: বিজনেস এবং পড়াশোনা একসাথে রান করাটা খুবই কষ্টের, তার পাশাপাশি আমার একাধিক টিউশন আছে। কিন্তু বিজনেস করে আমি ব্যালেন্স করা শিখেছি। সবকিছুর জন্য সময় ভাগ করে তারপর এগুচ্ছি। কিন্তু অবশ্যই দু'দিকে ব্যালেন্স করা খুবই কষ্টসাধ্য।
প্রতিবেদক : মেয়েদের উদ্যোক্তা হতে কী বেশি প্রয়োজন?

ফারিহা: আমি মূলত নারী উদ্যোক্তার বিষয়টি প্রমোট করার জন্যই ক্যাম্পাসের স্টল দিয়েছি, এবং এখন পর্যন্ত অনেকেই আমার কাছে এসেছে আইডিয়া নিতে কিভাবে কি করা যায় পরামর্শ নিতে। অনেকে বলেছে তারা লজ্জা পায় বিজনেস করতে, কিন্তু তারা কিছু করতে চায় । আমার এখনো অনেক কিছু শেখা বাকি। তারপরও আমি আমার কযেক বছরের বিজনেসে যতটুকু শিখতে পেরেছি, তার সবটাই তাদের সাথে শেয়ার করি। আমি চায় সবাই সময়কে ভালো কাজে লাগাক।

প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কী?

ফারিহা: সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এসময় আর ফিরে পাওয়া যাবে না। শুরু করতে হলে এখনই সময়। অবশ্যই ধৈর্য এবং সততার সাথে বিজনেস শুরু করে দিন আপনারা। রিজিকের মালিক আল্লাহ, প্রচেষ্টা করতে ক্ষতি কি! সবার জন্য শুভ কামনা, সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রতিবেদক: ধন্যবাদ আপনাকে

ফারিহা: আপনাকেও ধন্যবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ