কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদী, সাধারণ সম্পাদক এনায়েত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।

মঙ্গলবার (৫ মে) ডিবেটিং সোসাইটির মডারেটর ও সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি (প্রশাসন বিতর্ক) মো. আবিদুর রহমান, সহসভাপতি (বাংলা বিতর্ক) তাইমুন্নাহার তিশা, সহসভাপতি (ইংরেজি বিতর্ক) তানভীর আনজুম সাজন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব, নজমুল হাসান ফাহিম এবং মো. শাহিদুল ইসলাম।

এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন আবছার উদ্দিন ইফতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন ঐশী, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. তৌহিদুর রহমান সাকিব, অনুষ্ঠান সম্পাদক মো. মাহিনুর এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খাইরুল আমিন মাসুম এবং পূর্ণি আক্তার।

কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন বলেন, “ব্যক্তিগতভাবে আমি নিজেকে বিতার্কিক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি, কারণ বিতর্ক-সংশ্লিষ্ট সবাই সংগঠক পরিচয়ের পূর্বে বিতার্কিক। ইনশাআল্লাহ, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মানোন্নয়ন করাই থাকবে একমাত্র লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিতর্কচর্চা এবং এ-সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হয়—সেই লক্ষ্যেই কাজ করবে ৭ম কার্যনির্বাহী কমিটি।”

সভাপতি আবদুর রহমান আস সাদী বলেন, “কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই সংগঠনের সপ্তম কার্যনির্বাহী কমিটিতে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমার জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়বদ্ধতা। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা, নতুন বিতার্কিক তৈরি করা এবং জাতীয় পর্যায়ে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করা—এই লক্ষ্যগুলো সামনে রেখেই কাজ করে যেতে চাই।”

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে