কোচবিহারে ভোট গণনাকে ঘিরে বিজেপি–তৃণমূল সংঘর্ষ, চরম উত্তেজনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনার আঁচ এবার ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের কোচবিহারে। সোমবার (৪ মে) দুপুরে জেলার দিনহাটা এলাকায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ভোট গণনার ফলাফলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়, ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

দিনহাটা বিধানসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অজয় রায় এবং তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন গুহ। গণনার প্রাথমিক ট্রেন্ডে জানা যায়, প্রায় ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জের মাধ্যমে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। পরে সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত স্পর্শকাতর সব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখা হয়েছে।

উল্লেখ্য, শুধু কোচবিহার নয়, ভোট গণনা শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কড়া নজরদারি অব্যাহত রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী