কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।
বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার। সেখানে বলা হয়, তৃণমূলের দলীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পৌরসভা পরিচালনা ও সাম্প্রতিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে অসন্তোষের কথা জানিয়ে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন ফিরহাদ হাকিম। পরে মুখ্যমন্ত্রীর অনুমতির পর তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
২০১৮ সালের নভেম্বর মাসে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিরহাদ হাকিম। ২০২১ সালে তিনি দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে রাজ্যের মন্ত্রিত্ব ও মেয়র পদ একসঙ্গে সামলানোর পর এবার তিনি পৌরসভার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।