কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ আগস্ট, ২০২৬ ১৮:০৩:০০
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

দিনব্যাপী এই সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দুপুর নাগাদ ফটিকছড়ি উপজেলায় যাবেন তিনি। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান