খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা কি ভণ্ডামির প্রকাশ?; প্রশ্ন বার্গম্যানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় শোকবার্তা দিয়েছেন। তবে এই শোকবার্তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

বুধবার (৩১ ডিসেম্বর) বার্গম্যান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, 'অতীতের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে শেখ হাসিনা ও সজীবের শোকবার্তাকে গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ হিসেবে দেখা যেতে পারে।

তিনি আরো বলেন, 'যদিও খালেদা জিয়াকে কারাবন্দি করার চেষ্টা সফল হয়েছিল, কিন্তু বিএনপিকে পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা সেভাবে ফলপ্রসূ হয়নি। তাই এই শোকবার্তা কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন উঠছে।'

খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষ করে ২০০৮ সালের পর তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত আক্রোশের পর্যায়ে পৌঁছায়। বিএনপি চেয়ারপারসনকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা, বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং কারাবরণ, এসবকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা