কড়াইল বস্তিতে আগুনে নিঃস্ব হাজারো মানুষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫শ ঘরবাড়ি। একরাতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো বস্তিবাসী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর বনানীর পাশের কড়াইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের প্রকোপ বাড়লে আরও ৯টি ইউনিট যোগ দিলে মোট ২০টি ইউনিট রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

রাতভর দৌড়ঝাঁপ করে বাঁচা মানুষগুলো সকালে ফিরে দেখেন তাদের ঘরবাড়ি, জমিয়ে রাখা সামান্য সম্পদ, জীবনের সঞ্চয় সবই ভস্মীভূত। খোলা মাঠ কিংবা যেদিকে সম্ভব আশ্রয় নিয়ে ভাঙা স্বপ্নের ভারে কাঁদছেন তারা।

রাজমিস্ত্রির সহযোগী মো. হানিফ বলেন, 'মাগরিবের কিছুক্ষণ আগে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ছুটে আসি। কিছুই আর রক্ষা করতে পারিনি, সব পুইড়া গেছে।'

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরেক রাজমিস্ত্রি জয়নুল জানান, স্ত্রী-সন্তানকে বাসায় রেখে তিনি কাজে ছিলেন। আগুনের খবর পেয়ে ফিরে আসলেও নিজের ঘরের কাছে যেতে পারেননি। প্রতিবেশীদের কাছ থেকে জেনেছেন তার পরিবার নিরাপদে আছে।

বস্তিবাসী লাভলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার সব পুইড়া শ্যাষ। সাত বছর ধরে থাকি এখানে। তিল তিল করে টিভি, ফ্রিজ কিনছিলাম। আগুন সব শেষ করে দিলো।'

গার্মেন্টসকর্মী আনিকা ক্রন্দনরত অবস্থায় বলেন, 'আমার জন্ম এইখানেই। ছোটবোনের ফোনে খবর পাইয়া ছুইটা আসি। আমার ঘরবাড়ি সব পুইড়া গেছে, সব জিনিস শেষ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ