কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা, দেরি হতে পারে বেগম জিয়ার লন্ডন যাত্রায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যায় পড়ায় ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং কখন যাত্রা শুরু করবে তা পরে জানানো হবে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে অপারেশন থিয়েটারসহ সব জরুরি সুবিধাসম্পন্ন সর্বাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাতের মধ্যেই অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং ভোরেই খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কারিগরি জটিলতার কারণে সময়সূচিতে পরিবর্তন এসেছে।

তিনি জানান, খালেদা জিয়ার যাত্রার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং তার সঙ্গে যাচ্ছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। তিনি দোয়া কামনা করে বলেন, খালেদা জিয়া যেন নিরাপদে বিদেশে পৌঁছাতে পারেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসেন।

বিএনপি মহাসচিব জানান, দেশি–বিদেশি চিকিৎসকদের যৌথ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এতে সম্মতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা জানান, সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার সফল চিকিৎসার প্রত্যাশায় আছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ