আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তরুণ ভোটারদের বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি। আশা মণি বলেন, 'অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করুন। তাদের জন্য আমার একটাই কথা—আমাকে একটি করে ভোট দিন, আমি বিজয়ী হলে বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।'
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তরুণ ভোটারদের বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি।
বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি।
আশা মণি বলেন, 'অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করুন। তাদের জন্য আমার একটাই কথা—আমাকে একটি করে ভোট দিন, আমি বিজয়ী হলে বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।'
তিনি একই সঙ্গে দাদা-দাদি, নানা-নানি ও চাচা-চাচি সকলকে অনুরোধ করে বলেন, 'বিয়ের উপহার হিসেবে এবার আমাকে একটি করে ভোট দিন।'
তার এই অদ্ভুত প্রতিশ্রুতির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা মজা নিয়ে মন্তব্য করছেন—কারো আশা বেহেশত, কারো ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাইছেন বউ বা স্বামী।
স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, ভোট যাই হোক না কেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে আশা মণি একজন সাহসী পথযাত্রী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় তিনটি সংসদীয় আসনের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন—ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণি।