বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
কৃষক কার্ড বিতরণের বিষয়ে তিনি জানান, আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে ২১ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, 'ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে এবং নির্বাচনী এলাকার প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।'
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ি বা প্লট গ্রহণ করবেন না। এছাড়া প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের সমস্ত সুবিধা বাতিল করা হয়েছে।