জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে জুম্মনের বিনম্র শ্রদ্ধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন এবং শহীদের প্রতি জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এনায়তেনগর ইউনিয়ন  ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান ইসলাম ইমন।  একইসাথে তিনি এই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গল বার এক বিবৃতিতে জুম্মান ইসলাম ইমন বলেন “২০২৪ সালের জুলাই মাসে দেশের ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই দিন। এই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব কোনো দলের বা গোষ্ঠীর একার অর্জন নয়। এটি দেশের আপামর জনসাধারণের বিপ্লব। এই বিপ্লবের মূল চেতনা ছিল গণতন্ত্র, মুক্তি এবং স্বৈরশাসনের অবসান।” রিপন উল্লেখ করেন যে, এই বিপ্লবের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজ নতুন করে জেগে উঠেছে এবং তাদের এই জাগরণই নতুন রাজনীতির সূচনা করেছে।

বিএনপির এই নেতা বলেন, “দেশের মানুষ বছরের পর বছর ধরে নিপীড়ন, গ্রেপ্তার, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তরুণ প্রজন্ম সেই মিথ্যাচারে বিশ্বাস করেনি। তারা সত্যকে উপলব্ধি করে রাজপথে নেমে এসেছিল।”

“বাংলাদেশের ইতিহাস বিপ্লবের ইতিহাস। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লা, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনেই এই দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই জাতিকে মিথ্যার বয়ানে চিরতরে দমন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।” এ সময় তিনি জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতন ঘটে, যা পরবর্তীতে “জুলাই বিপ্লব” হিসেবে পরিচিতি লাভ করে। এই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালন করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম