জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জর্ডানের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখা জানিয়েছে, মার্কিন সেনাদের অবস্থান করা ওই ঘাঁটিতে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী হামলার জবাবে নেওয়া বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটির মোট ২১টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ মানববিহীন উড়োজাহাজও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

মার্কিন প্রশাসনকে সতর্ক করে ইরানি বাহিনী বলেছে, ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে তারা আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইরানের এই ক্ষেপণাস্ত্র অভিযানের মধ্যে কুয়েতের সেনাবাহিনী জরুরি বার্তা দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য শত্রুপক্ষের আকাশপথের লক্ষ্যবস্তু প্রতিহত করার কাজে নিয়োজিত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় নাগরিকদের নিরাপত্তাসংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কুয়েত সরকারও সাধারণ মানুষকে বিভ্রান্তি এড়িয়ে চলার এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধু সরকারি সূত্রের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে। চলমান এই সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা