জবিতে আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যু উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)–তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট হামলাকে অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় আখ্যা দিয়ে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত এই জানাজায় জবির শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে সাজ্জাদ হোসেন মুন্না ইসরাইল ও আমেরিকার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন,“ইসরাইল ও আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তির ইরানের ওপর হামলাকে আমরা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করি। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, তিনি কেবল ইরানের নন; বরং সমগ্র মুসলিম উম্মাহর বিপ্লবের প্রতীক।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকলেও মুসলিম বিশ্বের সাধারণ মানুষ ইরানি রাষ্ট্রের প্রতি সহানুভূতি প্রকাশ করবে এবং ইরানের জনগণের পাশে থাকবে।

সবশেষে পবিত্র রমজান মাসের কথা উল্লেখ করে তিনি প্রার্থনায় বলেন,“এই পবিত্র রমজান মাসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি—ইরানি জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ যেন তা হেফাজত করেন এবং আয়াতুল্লাহ আলী খামেনিসহ যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।”

একই সঙ্গে তিনি ইসরাইল ও আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে