জবি ছাত্রীকে জেলখানায় ‘গুম’ করে রাখার অভিযোগ সুরভীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তানজিলা তাবাসসুমকে গুম করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কারামুক্ত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ তোলেন।

প্রেস ব্রিফিংয়ে সুরভী থানা ও কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তার বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার অঙ্ক, বয়সসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে তাহরিমা জান্নাত সুরভী বলেন, কারাগারে তার সঙ্গে আরেকজন মেয়ে ছিলেন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা তাবাসসুম। তিনি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। সুরভীর দাবি, ওই শিক্ষার্থীকে পুরোপুরি গুম করে রাখা হয়েছে।

তিনি বলেন, তার নিজের পরিবার জানত যে তিনি কারাগারে আছেন, কিন্তু তানজিলা তাবাসসুমের পরিবার জানে তিনি বিশ্ববিদ্যালয়ের হলে আছেন। আবার তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা জানে তিনি বাসায় রয়েছেন। এভাবে শিক্ষার্থীদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে কেন—সে প্রশ্ন তোলেন তিনি।

সুরভী আরও বলেন, তানজিলা তাবাসসুমও তার মতোই প্রতিবাদী কণ্ঠ ছিলেন। এমন একজন প্রতিবাদী শিক্ষার্থীকে এভাবে কারাগারে গুম করে রাখা হয়েছে, যার বিষয়ে পরিবার কিংবা বিশ্ববিদ্যালয়—কেউই জানে না। এভাবে কণ্ঠরোধ করা হচ্ছে কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক