জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইরিন খানকে সিনিয়র সচিবের পদমর্যাদা ও বেতন-ভাতায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

তিনি বর্তমানে দায়িত্ব পালন করা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন। সূত্রগুলোর মতে, এ নিয়োগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি রয়েছে।

আধা-সরকারি পত্রে বলা হয়েছে, মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইরিন খান সুপরিচিত। তার দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বহুপাক্ষিক কূটনৈতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান কার্যকরভাবে তুলে ধরা এবং দেশের কূটনৈতিক তৎপরতা আরও গতিশীল করতে আইরিন খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে। এ নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

এদিকে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় এ কে এম ওয়াহিদুজ্জামান বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দলের তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিষয়ক বিভাগের নেতৃত্বও দিয়েছেন। শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এবারই প্রথম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দুইজন উপ-স্থায়ী প্রতিনিধি থাকবেন। তাদের একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানকে সহায়তা করবেন, আর অন্যজন দায়িত্ব পালন করবেন পেশাদার কূটনীতিক হিসেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি