জামায়াতে ইসলামী শিরককারী-সন্ত্রাসী : নীলা ইসরাফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জামায়াতে ইসলামীকে শিরককারী, ধর্ম ব্যবসায়ী দল এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, 'তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই। তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে, কতই না ভালো কিছু, এটা আসলে বুঝি নাই। হাসিনা যেমন স্বৈরাচার, একই ভাবে জামায়াতে ইসলামীও স্বৈরাচার।'

সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

ভিডিও বার্তায় নীলা ইসরাফিল বলেন, 'হাসিনা জামায়াতকে ভালো করে চিনেছিল, এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। ভেবেছিলাম, এটা তো ঠিক না। একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে? তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে। তারা কেন রাজনীতি করবে না? আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারছি যে, হাসিনা কেন এদেরকে নিষিদ্ধ করে রেখেছিল।'

তিনি বলেন, 'তারা বুঝে না বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ। সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি? সমস্ত ধর্ম-গোত্র মিলেমিশে একাকার। সেজন্য আমরা সবাই ভাই-ভাই, বোন-বোন। এই ভাই-ভাই, বোন-বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, বিভক্ত করতে চায়, এরা আর কিছু না হোক মোনাফেক বলা যেতে পারে।'

নীলা আরো বলেন, 'জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসলে নারীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন। বাউল শিল্পীদের মেরে ফেলে দিচ্ছে। নারীদেরকে ওপেন ধর্ষণ করছে। কি অদ্ভুত? এটা কোন দেশে আসছি? ড. ইউনূস বসে বসে কি করে? উনি কি এই জামায়াতে ইসলামীকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মব সষ্টি করার?'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার