জামায়াত প্রার্থী আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থেকে পেজটি আর দেখা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি দেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।

এনামুল হক জানান, ক্রমাগত সাইবার হামলা ও ভুয়া রিপোর্টিংয়ের কারণে মেটা কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে। তিনি বলেন, ‘মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ পেজটি সরিয়ে নেওয়া হয়েছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।’

তিনি আরও বলেন, মানুষের সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পেজ সরালেও জনগণের মন থেকে মুফতি আমির হামজাকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া সমর্থকদের ভুয়া আইডি, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ