জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ১২ ঘণ্টা পরে কেন জিডি করা হলো?'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত 'এক্স' (সাবেক টুইটার) একাউন্ট হ্যাক হওয়ার ১২ ঘণ্টা পর কেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
 
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, 'যদি জামায়াত আমিরের এক্সে নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট সত্যিই করা হয়, তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু হ্যাকের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জনগণকে অবহিত না করে কেন ১২ ঘণ্টা অপেক্ষা করা হলো, এটি নিয়ে প্রশ্ন থেকেই যায়।'
 
তিনি আরও অভিযোগ করে বলেন, 'জামায়াত বরাবরই নারী বিদ্বেষী এবং বিভিন্ন সময়ে নারীদের ছোট করে দেখেছে। তাদের কোনো নারী প্রার্থী হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যবহার করছে। এছাড়া, বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলার ঘটনাও ঘটছে।'
 
জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আপত্তিকর মন্তব্য করার প্রমাণও তুলে ধরে তিনি বলেন, 'এ ধরনের আচরণ আমরা মেনে নেব না।'
 
এ বিষয়ে জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের ঘটনা ব্যাখ্যা দিয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ হ্যাক হয় আমিরের এক্স একাউন্ট। কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে নারীদের অবমাননাকর একটি পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পর বিকেল ৫টার দিকে আমাদের সাইবার টিম অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেয়।'
 
তিনি আরও জানান, বিতর্কিত পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হলেও তখন পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়ে গিয়েছিল। এই ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ